রাজধানীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসায় অপূর্ব বারৈ (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম জানান, খিলগাঁওয়ের বাসা থেকে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তবে গলায় ফাঁস দেয়ার কারণ জানাতে পারেনি স্বজনরা।

এদিকে অপূর্বর ভাই শাওন বারৈ জানান, তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। বর্তমানে খিলগাঁও সি ব্লকে একটি বাড়িতে ভাড়া থাকেন। সায়দাবাদ আর.কে চৌধুরী কলেজের শিক্ষার্থী অপূর্ব। সকালে তাকে অনেক ডাকাডাকির পর রুমের দরজা খুলে না এবং কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।

পরে জানালা দিয়ে দেখতে পান, ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে অপূর্ব। তখন খিলগাঁও থানায় খবর দেওয়া হয়।