বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গতকাল সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সবার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

এরপর আইজিপি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।