বিএনপি নেতা চাঁদ কিশোরগঞ্জে শ্যোন অ্যারেস্ট

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় বিএনপি নেতা চাঁদকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে আদালত। গতকাল সোমবার সকালে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয় চাঁদকে। পরে বেলা সাড়ে ১১টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে এ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।