ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জিয়া মঞ্চ, ঢাকা মহানগর দক্ষিণের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে আব্দুল হামিদ মামুনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রিজুয়ান মাসুদ চৌধুরী। জ্যেষ্ঠ সহ সভাপতি নজরুল ইসলাম শাহীন, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. নেছার আহমেদকে।

জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল গতকাল দেশ রূপান্তরকে বলেন, 'আগামী ২৯ সেপ্টেম্বর জিয়া মঞ্চের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। আগামী দিনের সরকার পতনের এক দফার আন্দোলন সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের পর আগামীকাল শুক্রবার ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা করা হবে। ইতিমধ্যে ৫৩ জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। বাকি জেলাগুলোর কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে।'