নারায়ণগঞ্জের আড়াইহাজারে পোশাক কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার সকালে ওই নারী শ্রমিক বাদী হয়ে রেজাউল করিমের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী রূপগঞ্জের ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করে। ওই কারখানায় বাড়ি থেকে বাসে যাওয়া-আসা করতো। পোশাক কারখানার আসা-যাওয়ার পথে বিশনন্দী চালারচর গ্রামের রেজাউল করিমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ আগস্ট রাতে রেজাউল তাকে ফোন করে তাকে বিয়ে করার কথা বলে আড়াইহাজার পৌরসভা বাজারের আব্বাস মার্কেটের নিচে যেতে বলে। পরে সেখানে ওই নারীকে ধর্ষণ করে রেজাউল।
পরে বুধবার সকালে থানায় গিয়ে পুলিশ ওই নারীর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।