উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতিকে কাজে লাগানোর আহ্বান

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার। শুভেচ্ছা বার্তায় শহীদ উল্লা খন্দকার দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে সব সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।