মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল জাতকের এবার প্রেমের ক্ষেত্রে ও পারিবারিক রূপে আত্মীয়াদের শলাপরামর্শে আপনার জীবনে বেশ ঝামেলা বাড়বে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর কোনো নিকট আত্মীয় দ্বারা দৈহিক নিগ্রহের আশঙ্কা রয়েছে। তাই পারতপক্ষে রাতনিশিতে একা চলাফেরা না করাই শ্রেয়।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে জাতকের বর্তমানে বান্ধবীর আর্থিক লোভের কারণে মায়ের গচ্ছিত অর্থে নজর দিয়ে পারিবারিক রূপে প্রভূত ক্ষতি হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর স্ত্রী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহটা বিশেষ গুরুত্ব বহন করবে। শিক্ষা বা ভালো কোনো ব্যবসার যোগ রয়েছে।
মিথুন : ২১ মে-২০ জুন এ সপ্তাহে জাতকের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার ছোট-খাটো কাজেও প্রচুর অর্থ লাভের সুযোগ আসবে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই এ সপ্তাহটা আপনার অচেনা বিপরীত লিঙ্গের দৈহিক আকর্ষণে ছোট-খাটো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিপদ কাটিয়ে উঠবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট জাতকের বর্তমান সময়ে আর্থিকভাবে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে দয়িতার কারণে সুযোগ নষ্ট হবে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর জাতক এ সপ্তাহে কোনো প্রকার বিবাদে জড়াবেন না। মানসিক ও শারীরিক রূপে অঙ্গহানি ও আর্থিক ক্ষতির যোগ রয়েছে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর জাতকের এ সপ্তাহে শারীরিক অবস্থা ভালো থাকবে। ভ্রমণে বিদেশি ও স্বদেশি বেশ কয়েকজন ধনী বন্ধুর সহযোগিতা পাবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি কালপুরুষ নক্ষত্রের প্রভাবে দয়িতার বিবাহপূর্ব দৈহিক মিলনে গর্ভধারণ হতে পারে। সাবধানতা অবলম্বন না করায় গর্ভপাত নিয়ে মতভেদ হতে পারে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি এ সপ্তাহটা জাতকের দয়িতার সঙ্গে বিচ্ছেদের যোগ রয়েছে। প্রয়োজনে বন্ধু-বান্ধবীদের সহযোগিতা নিন। অবশ্যই ক্রোধ পরিত্যাজ্য।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ জাতক এ সপ্তাহে বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন। বিশেষভাবে রাজনীতির সেবকরা পুলিশি ঝামেলায় জড়াবেন।