এ্যান্ডেস এর ৫ম বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশের ক্লিনিক্যাল পুষ্টিবিদদের বড় সংগঠন ‘এ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট এন্ড ডায়েটেশিয়ানস ফর সোশ্যাল সার্ভিস (এ্যান্ডেস) এর
৫ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ্যান্ডেস এর ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘পুষ্টি নিয়ে কাজ করি, সুস্থ সবল জাতি গড়ি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ডা. সুভাগত চৌধুরী, ফরমার ডিরেক্টর, ল্যাবরেটরি সার্ভিসেস, বাডাস।

তিনি বাংলাদেশের পুষ্টি চিকিৎসায় এই সংগঠনের উত্তরোত্তোর অবদান রাখতে সাহায্য করবে এবং তার সঙ্গে একজন উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন থাকার আশা ব্যক্ত করে বলেন, এ্যান্ডেস শুধু দেশে নয়, পৃথিবী জুড়ে এর সুফল ছড়িয়ে দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান। তিনি বলেন, সুবিধা বঞ্চিত জনগণের পুষ্টিগত অবস্থা উন্নয়নের জন্য কাজ এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও বাড়াতে হবে।

প্রফেসর লিয়াকত আলী পুষ্টি চিকিৎসায় গবেষণার গুরুত্ব তুলে ধরেন এবং একজন উপদেষ্টা হিসেবে পুষ্টি গবেষণার সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক তামান্না চৌধুরী তার স্বাগত বক্তব্যে সংগঠনের ৫ বছরের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য, সদস্য পরিচিতি এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

সভার সভাপতি এবং প্রেসিডেন্ট- এ্যান্ডেস, শামসুন্নাহার মহুয়া বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে, দেশের মানুষের পুষ্টি সেবা নিশ্চিত করতে, সরকারের সাথে কাজ করা এবং সেই লক্ষ্যে উপযুক্ত পুষ্টিবিদ তৈরি করতে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত এ্যান্ডেস এর অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় আখতারুন নাহার আলো, সাবেক ইফ নিউট্রিশনিস্ট, বারডেম হাসপাতাল।

অনুষ্ঠানে নিজস্ব সদস্যদের পরিবেশনায় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা শেষে সংগঠনের এ.জি.এস, চৌধুরী তাসনীম হাসিনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।