তারকার স্ট্যাটাস

‘পরীক্ষা দিচ্ছিলাম ঠিকঠাক মতোই, শিক্ষকদের কড়া গার্ড চলছে। ২ ঘণ্টা শেষ, আর বাকি এক ঘণ্টা, হঠাৎ দেখি স্যার-ম্যাম আমার দিকে বেশি বেশি তাকায়, ভয় লাগছে কখন জানি খাতা কেড়ে নেয়। ওমা আবার দেখি ঘাড় ঘুরাইলেও কিছু বলে না। বুঝলাম না। এদিকে কিছু বন্ধু আড়চোখে ফ্যালফ্যাল করে চেয়ে আছে আমার দিকে, যেন কান্না করে দেবে। আমি বললাম তোদের কি কমন পড়ে নাই? হেল্প লাগবে? বলল না। ধুর নিজের মতো পরীক্ষা দিয়ে বের হলাম। বাইরে এসে সবাইকে জিজ্ঞেস করলাম কেমন হলো রে, কেউ কথা বলে না সবাই চুপ। শুধু একজন বলল দোস্ত তোর আম্মু ১ ঘণ্টা আগে মারা গেছেন, চল সবাই এখন হসপিটালে যাই, মা একা একা রাতে আমার ঘুম আসে না। মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা। মধ্যরাতে আমায় কি তুমি শুনতে পাও।’

চিত্রনায়িকা প্রিয়মণি প্রয়াত মাকে খুব মিস করছেন। সে-কথাই তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন।