ইউরো বাছাই

বেলজিয়ামের জয়

ইউরো ২০২৪ বাছাইয়ে এফ গ্রুপে দ্বিতীয় জয় পেয়েছে বেলজিয়াম। আজ শনিবার বেলজিয়াম ১-০ গোলে হারায় আজারবাইজানকে। ম্যাচের ৩৮ মিনিটে গোলটি করেন ইয়নিক কারাসকো। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রতে বেলজিয়ামের পয়েন্ট ১০। সমান ম্যাচে একই পয়েন্ট অস্ট্রিয়ারও। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠেছে বেলজিয়াম।

এবারের ফিফা উইন্ডোতে বেলজিয়াম দলে নেই অভিজ্ঞ গোলকিপার থিবো কর্তোয়া। ইনজুরিতে মাঠের বাইরে আছেন তিনি। বেলজিয়ামের গোলবারের নিচে ছিলেন কোয়েন কাস্টেলস। ফরোয়ার্ড লুকাকু নতুন মৌসুমে ক্লাবের হয়ে তেমন সুযোগ না পেলেও বেলজিয়ামের ম্যাচে ছিলেন শুরুর একাদশেই। তবে ৬৬ মিনিটের সময় তাকে বদলি করেন বেলজিয়ামের কোচ।