বিশিষ্ট লেখক, গবেষক, নাট্যকার, সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১২ সেপ্টেম্বর ২০২৩।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওইদিন বিকেল সাড়ে ৩টায় আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩০তম নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। স্মারক বক্তৃতা দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিলুফার সুলতানা। বক্তৃতার বিষয়: ‘বাংলা সর্বনামের সামাজিক ব্যাকরণ’। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উল্লেখ্য, পারিবারিক জীবনে ড. নাজমা জেসমিন চৌধুরী ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী ছিলেন। তিনি ১৯৮৯ সালের ১২ সেপ্টেম্বর দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।