ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বর্ণাঢ্য র্যালি, বেলুন উড্ডয়ন ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর টিএসসি অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক অমি ও দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক ও আলোকচিত্রশিল্প গবেষক সাহাদাত পারভেজ। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মাশুকুল ইসলাম, সাবেক সভাপতি শুভাশিস রঞ্জন সরকার, মহসীন কবির হিমালয় ও রজত পাল। তামজিদ আহমেদ নিঝুমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিইউপিএসের সভাপতি আসিফ হাসান। ডিইউপিএসের কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সভায় অংশ নেন।