সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে সহযোগিতা করব: ত্রাণ প্রতিমন্ত্রী

সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেছেন, সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। সাভারে বন বিভাগের ৫ একর খাস জমি রয়েছে।

গত শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সমিতির সভাপতি মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে ও সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে–বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি কাজী রফিক, কুদ্দুস আফ্রাদ, আবু জাফর সূর্য, ডিইউজে‘র সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।