বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে নেই মেসি

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে লিওনেল মেসি আর্জেন্টিনা দলে। তাকে বদলী খেলোয়াড় তালিকাতেও রাখা হয়নি। তবে দলকে উৎসাহিত করতে খেলোয়াড়দের সংগে মাঠে এসেছে মেসি। তার জায়গায় আনহেল ডি মারিয়া নেতৃত্ব দেবেন আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় রাত ২ টায় লাপাজে শুরু হবে ম্যাচটি।

২০০৫ সালে অভিষেকের পর থেকে ১৮২ ম্যাচে জাতীয় দলের স্কোয়াডে ছিলেন মেসি। ১৭৬ ম্যাচে মাঠে নেমেছেন। বেঞ্চে ছিলেন ৬ ম্যাচ। ইনজুরি কারণে ১৮ ম্যাচ খেলেননি। সাসপেনশনের কারণে খেলেননি ৭ ম্যাচ। সর্বশেষ জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেননি তিনি।

আর্জেন্টিনা একাদশ:

এমি মার্তিনেজ, মোলিনা, রোমেরো, ওতামেন্দি, তাগলিয়াফিকো, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, ডি মারিয়া, আলভারেজ ও নিকো গনজালেজ।