দুই দিনব্যাপী ‘এমটিবি হোম লোন কার্নিভাল, ২০২৩’ আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেপজার সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) আলী রেজা মজিদ প্রধান অতিথি হিসেবে সাভারে ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ডিইপিজেড) এ কার্নিভালের উদ্বোধন করেন। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আগামীকাল বৃহস্পতিবার এ কার্নিভাল শেষ হবে।
এ ইভেন্টে বাংলাদেশের সাতটি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি যেমন- রাতুল প্রোপার্টিজ লিমিটেড, এবিসি রিয়েল এস্টেট লিমিটেড, বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস লিমিটেড, অ্যাশিউর গ্রুপ, জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড, ডোরিন ডেভেলপমেন্টস লিমিটেড, এডিসন রিয়েল এস্টেট লিমিটেডকে এক প্লাটফর্মে একত্রিত করেছে।
এ কার্নিভালে গ্রাহকরা শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সম্পত্তির বিকল্প এবং অফারগুলো সম্পর্কে জানতে পারবেন এবং বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।
এমটিবির অভিজ্ঞ লোন অফিসাররা অন-দ্য-স্পট আর্থিক পরামর্শ ও গ্রাহকদের সর্বোত্তম ঋণ সমাধান খুঁজে পেতে সাহায্য করবেন। কার্নিভালে আসা গ্রাহকদের জন্য এমটিবি প্রতিযোগিতামূলক সুদের হার এবং নমনীয় শর্তাবলীসহ বিভিন্ন হোম লোন প্যাকেজ অফার করছে।
এ মেলায় রাতুল প্রোপার্টিজ লিমিটেড নিয়ে এসেছে প্রোপার্টি ক্রয়-বিক্রয় এবং এক্সচেঞ্জের সুবিধা। বর্তমান সময়ে ১০০ শতাংশ রেডি প্রোপার্টির গ্যারান্টেড রেজিস্ট্রেশনসহ ক্রয়-বিক্রয়ের ওয়ানস্টপ সলিউশন প্রদান করছে এই রিয়েলটর কোম্পানিটি। সেকেন্ডারি মার্কেটের মধ্যে বাংলাদেশে তারাই প্রথম প্রতিষ্ঠান, যারা বিক্রেতার কাছ থেকে সরাসরি প্রোপার্টি ক্রয় করে এবং গ্রাহকের যথাযথ চাহিদা অনুযায়ী বিক্রি করে থাকে। ক্রেতার পছন্দ এবং ক্রয়ক্ষমতা বিবেচনা করে আইনগত সব বিষয় পর্যবেক্ষণ করে ঝামেলামুক্ত প্রোপার্টির সমাধান প্রদান করে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিইপিজেড এর ইডি মো. আহসান কবীর, বিটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক এফ.আর খান, এমটিবির হেড অব রিটেইল (নিউ বিজনেস) তাহসিন শহীদ এবং হেড অব কমিউনিকেশন ডিপার্টমেন্ট আজম খানসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা এ উপস্থিত ছিলেন।