মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সুরত আলী গাজী (৭৭) চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে মারা গেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার সাহা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ সেপ্টেম্বর বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল মেডিসিন বিভাগে তিনি মারা যান।

তিনি আরো জানান, সুরত আলীর বাড়ি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রামে। গত ২৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলা নিষ্পত্তির জন্য সাতক্ষীরা জেলা কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।