নেইমারের রেকর্ড স্মরণীয় করে রাখতে ৭৮ জোড়া বিশেষ বুট

ব্রাজিলের হয়ে ফিফা অফিশিয়াল ম্যাচে গেল শনিবার পেলেকে টপকে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন নেইমার। তার এই অর্জনকে স্মরণীয় করে রাখতে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিউমা ৭৮ জোড়া বিশেষ বুট তৈরি করেছে।

ক্যারিয়ারে যেসব মানুষ নানাভাবে নেইমারকে সাহায্য করেছেন, এসব বুট তাদের উপহার হিসেবে দেবেন ব্রাজিলিয়ান তারকা।

নেইমারের জীবনের ১০টি স্মরণীয় মুহূর্তকে স্মারক হিসেবে এই বুটে ১০টি বিশেষ আইকনও ব্যবহার করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে গত শনিবার বলিভিয়াকে ৫-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন নেইমার। তাতে ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড টপকে নতুন রেকর্ড গড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নেইমারের গোল সংখ্যা তো ৭৯ তো ৭৮ জোড়া কেন। ‘গ্লোবো' সংবাদ মাধ্যম জানিয়েছে, পেলের চেয়ে একটি গোল বেশি ধরেই ৭৮ জোড়া বুট বানানো হয়েছে।

নেইমারের রেকর্ড স্মরণীয় করে রাখতে বানানো এই বুট পেতে পারেন আপনিও। সামাজিক যোগাযোগমাধ্যমে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এক জোড়া বুট। বাকি ৭৭ জোড়া নেইমারকে সহায়তা করা কোচ, সাবেক ও বর্তমান সতীর্থসহ অন্যদের দেওয়া হবে।

'এনজেডআর ৭৮ ফিউচার' নামের এই বুট মূলত সাদা রঙের। পিউমার সোনালি রঙের ছাপও রাখা হয়েছে বুটে