সাবেক আইজিপি আব্দুর রউফের মৃত্যু

অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১১টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লায় তার গ্রামের বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর রাজধানীর মধুবাজার জামে মসজিদে মরহুমের তৃতীয় ও শেষ জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোক বাণীতে আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।