তারকার স্ট্যাটাস

‘আমাদের এই জেনারেশনটা খুবই অসুখী। মন খারাপ, বিষণœতা, একাকিত্ব, হাহাকার সবকিছু যেন গিলে খেয়ে বসে আছে এই জেনারেশনটাকে। হঠাৎ মন খারাপ করে বসে থাকে। কারণ জিজ্ঞেস করলে বলবে জানি না! আসলেই এরা জানে না কেন মন খারাপ হয়? মাঝে মাঝে তো এরা ভুলেই যায় সুখ শব্দের সঠিক অর্থটাও। চঞ্চলতায় ভরে থাকার বয়সে কেমন যেন ক্যানসারে ভোগা রোগীর মতো হয়ে যাচ্ছে, কেমন যেন ঝিমায় সারাক্ষণ। এরা সুখে থাকার বদলে বেছে নিয়েছে এক আকাশ বিষন্নতা, হাসির বদলে কান্না করতেও ভুলে গেছে। এরা কান্না করলে চোখে জল আসে না বরং জল গিলে খেয়ে বসে থাকে। কি এক অদ্ভুত জেনারেশন সবার সঙ্গে হেসে হেসে কথা বলে ফেসবুকে সেড পোস্ট শেয়ার করে। সারাক্ষণ  অনলাইনে পড়ে থাকে, ফ্রেন্ড লিস্টে হাজার হাজার ফ্রেন্ড কিন্তু এদের কথা বলার মানুষ নাই। মন খারাপে কষ্ট শেয়ার করার মানুষ নাই। মানসিক শান্তি পাওয়ার মতো মানুষের বড় অভাব এদের জীবনে। এই জেনারেশনটা ভেতরে ভেতরে মরে যাচ্ছে, এরা ভীষণ অসুখী। এই পুরো একটা জেনারেশন ভীষণ অসুখী।’

চিত্রনায়িকা বিপাশা কবির দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। সম্প্রতি ফেসবুকে নিজের একটি অনুভূতির কথা এভাবেই প্রকাশ করেছেন তিনি।