রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল। গত বৃহস্পতিবার রাতে তারা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে একযোগে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বিমানবাহিনীর সর্বমোট ৩টি ইউনিট ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৭টি ইউনিট এর পাশাপাশি বাংলাদেশ সেনা এবং নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় আনুমানিক ০৯২৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঢাকা ও ঢাকার বাহিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত অগ্নিকান্ডে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম যৌথভাবে সাফল্যের সঙ্গে পরিচালনা করেছে। আইএসপিআর