ম্যানেজার নিচ্ছে ফুডপান্ডা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ভ্যাট অ্যান্ড ট্যাক্স বিভাগে সিনিয়র ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড।

বিভাগ: ভ্যাট অ্যান্ড ট্যাক্স

পদ: সিনিয়র ম্যানেজার/ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস, ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস অথবা ACCA/CA ডিগ্রি ।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে এসএপি, এক্সেল জানতে হবে। এবং স্বাধীনভাবে এবং সক্রিয়ভাবে কাজ করার ক্ষমতা সহ কঠোর পরিশ্রমী হতে হবে।

কাজের ধরন: সময়সীমার মধ্যে আইন মেনে ভ্যাট, ট্যাক্স এবং শুল্ক সম্পর্কিত পরিষেবা সম্পন্ন করা। ভিডিএস এবং টিডিএস ইত্যাদির হিসাব এবং ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে জমা করা। ভ্যাট রিটার্ন প্রস্তুত ও জমা। সরবরাহকারীদের কাছ থেকে মাসিক যথাযথ টিডিএস কর্তন নিশ্চিত করা ইত্যাদি।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: কমপক্ষে ২১ বছর

কর্মস্থল: দেশের যে কোনো জায়গা ।

আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1181709&fcatId=1&ln=1 এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস