ঢাক কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) এক হাজতি অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। তার নাম আব্দুল কুদ্দুস (৭৫)।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইরচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারা চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে আসে কারারক্ষীরা। এরপর চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা গেছে আব্দুল কুদ্দুস ময়মনসিংহের হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন।