সাতক্ষীরায় চট্টগ্রামের এক ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সাতক্ষীরা সদর থানাসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে নির্যাতনের শিকার ব্যবসায়ী সাউদ সাদাত গতকাল শনিবার সকালে মাকসুদ খাঁন ও তার ম্যানেজার মহসিন আলীসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় একটি মামলা গ্রহণ করে সদর থানা পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, চট্টগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাতকে ১৩ দিন ধরে ভোমরায় ম্যানেজারের বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে মাকসুদ খানের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় সাউদ সাদাতকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ম্যানেজার মহসিন আলীকে। শনিবার সকালে সাউদ সাদাত বাদী হয়ে ১৬৫ ধারায় সাতক্ষীরা সদর থানায় মাকসুদ খাঁন ও ম্যানেজার মহসিন আলী, কর্মচারী আকাশ হোসেন, রাকিব হোসেন ও আজিজুল ইসলাম টপিকে আসামি করে একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মাকসুদ খাঁনকে গ্রেপ্তার করা হয়।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান সাদাতকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার ম্যানেজারের সঙ্গে একরুমে থাকত, খাওয়া-দাওয়া করত। ১৭ সেপ্টেম্বর রবিবার তার পাওনা ৫০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা যাতে না দিতে হয় সেজন্য তিনি এই অপহরণের নাটক তৈরি করেছেন।