নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। গতকাল রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।
বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বলেন, উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। সোমবার একমাত্র মনোনয়নপত্রটি বাছাইয়ে টিকে গেলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তবে নির্ধারিত সময়েই তা ঘোষণা দেওয়া হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাবের কাছে মনোনয়নপত্র জমা দেন।