ভি-২০’র সিপিপি ফেলোশিপ পেলেন মাসউদুল হক

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা বিশ্বের ৫৮টি দেশের অর্থমন্ত্রীদের সংগঠন ভি-২০’র ‘ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান (সিপিপি) ফেলোশিপ’-এর জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মাসউদুল হক।

ভি-২০, বোস্টন ইউনিভার্সিটির গ্লোবাল পলিসি সেন্টার এবং সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের সেন্টার ফর সাস্টেইনেবল ফাইন্যান্সের সঙ্গে যৌথভাবে এই ‘ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান (সিপিপি) ফেলোশিপ’টি প্রণয়ন করেছে। ৫৮টি সদস্য দেশের সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে জলবায়ু পরিবর্তনজনিত কাজে অভিজ্ঞ এমন ১৬ জন কর্মকর্তাকে এই ফেলোশিপ প্রোগামের জন্য নির্বাচিত করা হয়েছে।

মাসউদুল হক এই প্রোগ্রামের আওতায় আগামী প্রায় এক বছর ভি-২০’র বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বোস্টন ইউনিভার্সিটির ‘গ্লোবাল পলিসি সেন্টার’-এর সঙ্গে কাজ করবেন।  সরকারি চাকরির বাইরে তিনি বিশিষ্ট ‘কথাসাহিত্যিক’ হিসেবে পরিচিত। বিজ্ঞপ্তি