জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাস পরিচালনায় কমিটি গঠনে নিষেধাজ্ঞা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের বহনকারী যানবাহনে বাস পরিচালনায় কমিটি গঠন ও বাসে সিট দখলে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে পূর্ব থেকে সিট দখল না করে ছাত্রছাত্রীরা কে কোথায় বসবে তার জন্য নির্দিষ্ট আসনও ঘোষণা করা হয়েছে।

গত রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।