র‍্যাব সদস্যের পর দগ্ধ নারীরও মৃত্যু

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি বাসায় দগ্ধ হওয়া র‌্যাব সদস্য অভিজিৎ কুমার সিংয়ের (২৮) পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দগ্ধ টুম্পা রানী দাস (২৮)। গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মৃত্যু হয় অভিজিতের।

চিকিৎসকের বরাত দিয়ে টুম্পার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, টুম্পার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে তার মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার ভোরে এই আগুনের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ওইদিন সকালে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।