প্রধানমন্ত্রী-এমপির প্রশংসা করে সমালোচিত ওসি

প্রধানমন্ত্রী ও এমপির প্রশংসা করে দেওয়া বক্তব্যে সমালোচনার মুখে পড়েছেন খুলনার পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ৫ মিনিট ৩৬ সেকেন্ডের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে ওসির দাবি, তিনি উন্নয়ন নিয়ে কথা বলেছেন। সেগুলো কোনো রাজনৈতিক বক্তব্য নয়। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি পাইকগাছায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। ছড়িয়ে পড়া ভিডিওতে ওসি রফিকুল বলেন, ‘যে স্বপ্ন বাংলাদেশ কখনো দেখতে পারেনি, সেই স্বপ্ন দেখেছেন শেখ হাসিনা। যে স্বপ্নের কথা বাংলাদেশ কখনো ভাবতে পারেনি, সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা সরকার। বাস্তবে যদি এখন বাংলাদেশকে দেখেন, সিঙ্গাপুরের দৃশ্য এখন বাংলাদেশে দেখা যায়।