কুষ্টিয়ায় ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের নেতা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাকির হোসেনসহ ৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম দণ্ড পাওয়া তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া শহরের চৌড়হাস উপজেলা রোডের বাসিন্দা লালন শেখের ছেলে জাকির হোসেন (৪৬), একই এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে উল্লাস (৪০), তৈমুর ইসলাম ওরফে বিপুল (৩৯), রফিকুল ইসলাম (পলাতক), মনির হোসেন ওরফে পিচ্ছি মনির (বন্দুকযুদ্ধে নিহত), সাগর ওরফে জাহাঙ্গীর (পলাতক), আনার ওরফে আনোয়ার (বন্দুকযুদ্ধে নিহত), মধু শিকদার (পলাতক) এবং সাত্তার ওরফে মশিউর রহমান (পলাতক)।