রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে ১০ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাজধানীর গে-ারিয়া, ওয়ারীসহ বিভিন্ন এলাকায় চাঁদা নেওয়ার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০- এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। গতকাল র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন রমজান (৩৬), সাফায়েত হোসেন (২৩), জীবন হোসেন (২৩), সুমন (৪২), ফারুক হোসেন (৪১), হাবিবুর রহমান (৩৫), তামজিদ হোসেন রবিন (৩০), ফজলুর রহমান রানা (৩৩), মোস্তফা কামাল হাসান (৩৫) ও শফিক (৩৬)