মানিকগঞ্জের সিংগাইরে ফিলিং স্টেশনে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ওজনে কম দেওয়ায় অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জাইল্যা এলাকায় অবস্থিত মেসার্স মোহনা প্রেট্রোল পাম্পে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোহনা পেট্রোল পাম্পে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ওজনে কম দেওয়ার বিষয়টি প্রশাসন জানতে পারে। পরে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ূম খান অভিযান পরিচালনা করলে ঘটনার সত্যতা পায়। এ সময় ওই পাম্পের মালিকপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ূম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।