৪টি স্বর্ণের বারসহ একজনকে আটক কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার রাতে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন টেকনাফ টু কক্সবাজার সড়কে এই অভিযান চালানো হয়। মিয়ানমার থেকে স্বর্ণের একটি চালান টেকনাফ স্থলবন্দরে প্রবেশ করছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫৩ লাখ ২২ হাজার ৩০৩ টাকা।

রাত দেড়টার দিকে সন্দেহজনক একজন ব্যক্তিকে বন্দরের মেইন গেট দিয়ে বের হয়ে সড়কে আসতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক হলে কোস্ট গার্ড তাকে থামার সংকেত দেয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে কক্সবাজারগামী একটি চলন্ত সিএনজিতে ওঠার সময় আরাফাত (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জাদিমুড়া শরণার্থী ক্যাম্প-২৭-এর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত। জব্দকৃত স্বর্ণের বার টেকনাফ কাস্টম হাউজ কর্র্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি