মানবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক নুরুল গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল আমিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বাড়ি পিরোজপুরের ভা-ারিয়া উপজেলায়।

তিনি হাতালিয়া গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের ছেলে।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ঢাকা উদ্যান এলাকা থেকে নুরুল গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-২ জানায়, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে নুরুল আমিন হাওলাদারসহ রাজাকার বাহিনীর অন্য সদস্যরা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হাতালিয়া ও চরখালী এলাকায় আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী কাজ সংঘটিত করে।

মানবতাবিরোধী অপরাধের মামলার সাড়ে সাত বছর বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৫ সালের ২০ জুলাই নুরুল আমিন হাওলাদারকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে তিনি পলাতক।