ডিক্যাপ্রিওর নতুন প্রেম

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর জীবনে এলো আরও এক নারী। এবার তিনি মন দিয়েছেন ২৫ বছর বয়সী এক মডেলকে। যিনি তার চেয়ে বয়সে ২৩ বছরের ছোট! নাম ভিট্টোরিয়া সেরেটি। পেজ সিক্সের খবর অনুযায়ী, সম্পর্ক নিয়ে তারা দুজনই বেশ ‘সিরিয়াস’। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক জায়গায় ডিক্যাপ্রিও-সেরেটিকে একসঙ্গে দেখা গেছে। প্রথমে ধারণা করা হচ্ছিল, তারা স্রেফ গ্রীষ্মকালীন অবকাশ উপভোগ করছেন। তবে একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, তারা সত্যিই প্রেম করছেন। ওই সূত্রের মতে, ‘তারা কয়েক মাস ধরে একসঙ্গে সময় কাটাচ্ছেন এবং তারা একে অন্যের ব্যাপারে গভীরভাবে জানার বিষয়টি উপভোগ করছেন।’ গত ৯ আগস্ট ডিক্যাপ্রিও ও সেরেটিকে প্রথম একসঙ্গে দেখা যায় স্পেনের ইবিজা দ্বীপে।