ঘরে গাছ লাগিয়ে মশার উপদ্রব কমান

মশার কামড়ের আতঙ্কে থাকেন কমবেশি সবাই। বিশেষ করে এডিস মশার কামড়ে অনেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকের জীবন সংশয় হচ্ছে। কিছু গন্ধযুক্ত গাছ ও ফুল রয়েছে, যা বাড়িতে থাকলে মশার উপদ্রব কম হয়।

পুদিনা বা মেন্থল : মুখের দুর্গন্ধ দূর করতে এবং খাবারের স্বাদ বাড়াতে মেন্থল বা পুদিনার বেশ সুপরিচিত। তবে মশা তাড়াতেও পুদিনা গাছের তীব্র গন্ধ অত্যন্ত কার্যকর। ছোট পাত্র, টব ইত্যাদিতে ঘরে বা বেলকনিতে পুদিনা গাছ রাখা যায়। এটি সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। মৃদু ছায়াতে।

গাঁদা ফুল : হলুদ গাঁদা ফুলের রেণু ও পাপড়ি থেকে নিসৃত বিশেষ গন্ধ মশার জন্য অসহনীয়। তাই ঘরের সামনের বাগানে, বারান্দা কিংবা জানালার পাশে টবে এই গাছ থাকলে মশার উপদ্রব কমবে।

সিট্রোনেলা ঘাস : বাগানের ধারে, কিংবা টবে সিট্রোনেলা  ঘাস রোপণ করে রাখতে পারেন। সিট্রোনেলার বিশেষ গন্ধ মশা দূরে রাখে। আবার এই ঘাস থেঁতলে তেল বের করে পানিতে মিশিয়ে ঘর মুছলে মশা এবং বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব কমবে। তবে টবে রাখলে তাতে ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে।

ব্যাজল গাছ : সুগন্ধিযুক্ত এই লতাগুল্ম খাবারের স্বাদ বাড়ানোর জন্য সুখ্যাতি আছে। সেই সঙ্গে মশা-মাছি তাড়াতেও এটি বেশ কার্যকর। কারণ ব্যাজল থেকে বের হওয়া গন্ধ মশা ও মাছি দূরে রাখে। এই গাছও টবে ঘরের বিভিন্ন স্থানে রাখতে পারেন। তবে মনে রাখতে হবে, ব্যাজল গাছের চাই প্রচুর সূর্যের আলো ও পানি।

তুলসী গাছ : তুলসী গাছ পরিবেশকে জীবাণুমুক্ত, বিশুদ্ধ রাখতে সাহায্য করে। তুলসীর গন্ধ মশা, মাছি, পোকা-মাকড়কে দূরে রাখে। তাই বাড়িতে টবে হলেও তুলসী গাছ লাগান।

রসুন : বাড়ির বাগানে বা বেলকনিতে টবে দু-চারটি রসুন গাছ লাগালে মশার উপদ্রব থেকেও সহজে মুক্তি পাওয়া যায়। এ ছাড়া রসুন থেঁতলে তার রস বের করে হাতে-পায়ে মাখলেও মশার উপদ্রব থেকে রক্ষা পাবেন।

রোজমেরি : রোজামেরি ফুলের রঙ নীল। এই ফুলও গাঁদা এবং ল্যাভেন্ডারের মতো নিজস্ব উপায়ে মশা দূর করতে সক্ষম। তাই রোজমেরি ফুল গাছও মশা থেকে মুক্তির জন্য বাড়িতে লাগাতে পারেন।