কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের উদ্বোধন ভূমিমন্ত্রীর

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল শনিবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কর্ণফুলী ফায়ার স্টেশন প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল ইসলাম, ১১ মডার্ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহিদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলার উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিৎ চৌধুরী, ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আব্দুল হালিম, চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ, কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা এবং গণমাধ্যম কর্মীরা। বিজ্ঞপ্তি