আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. চানমিয়া বিশ্বাস (৬৫) রবিবার সকালে আকস্মিক বজ্রপাতে মারা গেছে। চানমিয়া বিশ্বাস বেতমোর গ্রামের নুর মহম্মদ বিশ্বাসের ছেলে এবং ওই গ্রামের ওয়ার্ড আওয়মী লীগের সভাপতি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার সময় চানমিয়া বিশ্বাস বাড়ির পাশের মাঠে কৃষি কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজন এবং স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।