কোস্ট গার্ডের হাতে আটক চোরাকারবারি

বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চোরাকারবারি ৩৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গত শনিবার রাত দেড়টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ টন কয়লা বিক্রির সময় তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে দুটি জাহাজের স্টাফ ও শ্রমিক রয়েছেন। কয়লাবাহী জাহাজ এমভি আল রত্না প্রায় ৬৫ টন কয়লা নিয়ে হারবাড়িয়া থেকে যশোর নওয়াপাড়া যাচ্ছিল। পথিমধ্যে খুলনার বটিয়াঘাটা নামক স্থানে অন্য একটি জাহাজ এমভি তানজিলা-২-এর মাস্টার ও ক্রুদের যোগসাজশে এই কয়লা বিক্রি হচ্ছিল।

অভিযান পরিচালনার সময় এমভি আল রতœা জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ার কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বিজ্ঞপ্তি