পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হয়েেেছ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সবাইকে প্রমাণ করতে হবে, আমরা সবাই উন্নয়নের রূপকার শেখ হাসিনার পক্ষে আছি।’
গতকাল রবিবার মৌলভীবাজার জেলার জুড়ীতে নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চলের উপপরিচালক মো. মনিরুজ্জামান, মৌলভীবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা। বিজ্ঞপ্তি