রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তথ্য কমিশন বাংলাদেশের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করেছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। গতকাল রবিবার বঙ্গভবনে এই প্রতিবেদন পেশ করা হয়। রাষ্ট্রপতি তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ের জনগণকে সচেতন করতে তথ্য কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ সময় তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক, মাসুদা ভাট্টি এবং কমিশন সচিব জুবাইদা নাসরীন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, তথ্য অধিকার আইনের প্রয়োগ আরও বাড়াতে প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে। বিজ্ঞপ্তি