গলফ বল কারখানায় আগুনে নিহত ১৩, আহত শতাধিক

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি গলফ বল কারখানায় আগুন লেগে চার অগ্নিনির্বাপক কর্মীসহ নয়জন নিহত হয়েছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) কর্মকর্তারা এ কথা জানান।

স্থানীয় সরকারের তথ্য অনুসারে, গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া রাতভর আগুনে শতাধিক লোক আহত হয়েছে। আহতদের বেশিরভাগই পিংটুং কাউন্টির দুর্ঘটনা কবলিত কারখানাটির শ্রমিক।

স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ঘটনাস্থলে পাওয়া কয়েকটি মরদেহ শনাক্তে আরও পরীক্ষার প্রয়োজন। আগুনে একজন এখনও নিখোঁজ রয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও অন্য শীর্ষ কর্মকর্তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পিংটুং ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলেন, কারখানার ভেতরে সংরক্ষিত রাসায়নিক পারক্সাইড একটি বড় এবং কয়েকটি ছোট বিস্ফোরণের কারণ হতে পারে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় স্তনের জন্য ১১ কোটি খরচ করেছেন মডেল লরেনা!