ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে প্রতিবছরের মতো আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবে এ নিষেধাজ্ঞার সময় এক মাস পেছানোর দাবি জানিয়েছেন বরিশালের জেলে ও আড়তদারসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর পোর্টরোডে বরিশাল জেলা মৎস্য অবতরণ কেন্দ্রে সংলগ্ন ‘ইলিশ ভবন’ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।