চতুর্থ বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহর ৫ হাজার

চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২১ রানের ইনিংসের পথে এই মাইলফলক গড়েন মাহমুদউল্লাহ। বাংলাদেশি ব্যাটার মধ্যে ৫ হাজার বা তার বেশি রান আছে আর তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের।

এ ম্যাচ খেলতে নামার আগে ৫ হাজার রান থেকে মাত্র ১ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ। লোকি ফার্গুসনের করা ১৬তম ওভারে সিঙ্গেল নিয়ে মাইলফলক ছুঁয়েছেন তিনি।

২৫তম ওভারে অ্যাডাম মিলনের বলে আউট হয়ে প্যালিভিয়নে ফেরেন মাহমুদউল্লাহ।