সমসাময়িক প্রায় সব বিষয় নিয়েই সোশ্যালে পোস্ট দিয়ে থাকেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।কয়েকদিন আগেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট করেন তিনি। যা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয় সোশ্যালে। এবার তিনি পোস্ট করলেন পানি নিয়ে।
গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে রাজধানীর কয়েকটি এলাকার রাস্তাঘাট ডুবে যায়। এতে বেশ ভুগান্তিতে পড়েন নগরবাসী। এমনকি রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতের তার পড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়।
এবার সেই ঘটনা নিয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুক পেজের এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘আগে মনের পানি দূর করেন। দেখবেন আমাদের শহরের পানি এমনি নেমে যাবে।’
ওমর সানী কাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন, তা উল্লেখ করেননি কোথায়। তবে নেটিজেনরা তার পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।