বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফর শেষে গত সোমবার দেশে ফিরেছেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান শারজাহে অবস্থিত এএএল গ্রুপের আমন্ত্রণে উক্ত প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারহল প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি। গত ২১ সেপ্টেম্বর দুইজন সফরসঙ্গীসহ সংযুক্ত আরব আমিরাত সফর করেন। আইএসপিআর