পুলিশ হেফাজতে চীনা আবাসন কোম্পানির প্রধান

চীনের প্রোপার্টি ডেভেলপার কোম্পানি এভারগ্র্যান্ডের ধনকুবের জু জিয়াইনকে পুলিশ হেফাজতে নজরদারিতে রাখা হয়েছে। ঋণে জর্জরিত কোম্পানিটি কঠিন আর্থিক সমস্যায় ভুগছে। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানায়, চলতি মাসের প্রথম দিকে কর্তৃপক্ষ জু জিয়াইনকে নিয়ে যায় এবং এখন তাকে আটক রাখা হয়েছে। এর মানে এই নয় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এভারগ্র্যান্ডের বিশাল অংকের ঋণ দেশের প্রোপার্টির বাজার সংকটকে আরও চরমের দিকে নিয়ে গেছে যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে। এভারগ্র্যান্ডের ঘনিষ্ঠ একজন ব্যক্তি বলেছেন, জু জিয়াইন গত কয়েকদিন ধরে কর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে রেখেছেন।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় স্তনের জন্য ১১ কোটি খরচ করেছেন মডেল লরেনা!