ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইলের কৃতি সন্তান ডা. আশীষ কুমার চক্রবর্তী।
আজ ২৯ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. আশীষ। তিনি জাতির সূর্যসন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করেন ও তাদের লাল-সবুজের উত্তরীয় পরিয়ে দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইলের মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী এবং ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। এ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ডা. আশীষের প্রতি তাদের ভালোবাসা ও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পাশে থাকার অঙ্গীকার করেন।