সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: প্রাণ গ্রুপ।
পদ: অ্যাসিস্ট্যান্ট ল অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি সম্পন্ন।
কাজের ধরন: সম্পত্তি, লাইসেন্স, নন-ডিসক্লোজার চুক্তি ইত্যাদি সম্পর্কিত রুটিন চুক্তির খসড়া তৈরি এবং যাচাই করা, দরপত্রের নথি যাচাই করা, বিভিন্ন আদালতে দেওয়ানী এবং ফৌজদারি মামলা পরিচালনা করা এবং আইনি উপদেষ্টার সাথে সমন্বয় করা। সংস্থাটি দেশের আইন ও বিধি মেনে চলছে তা নিশ্চিত করা ইত্যাদি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি) প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পরিবহন সুবিধা, বিনামূল্যে সন্ধ্যায় নাস্তাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: সর্বনিম্ন ২৩ বছর।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৩
সূত্র: বিডিজবস