অফিসার নিয়োগ দিচ্ছে আশা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ সংস্থা আশা। প্রতিষ্ঠানটিতে হেলথ বিভাগে প্রোগ্রাম অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আশা।

বিভাগ: হেলথ

পদ: প্রোগ্রাম অফিসার

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স/সোশ্যাল ওয়েলফেয়ার এ স্নাতকোত্তর সম্পন্ন।

অতিরিক্ত যোগ্যতা: বাংলা এবং ইংরেজিতে দ্রুত টাইপিং গতি থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে। ব্যাপক ভ্রমণের ইচ্ছা থাকতে হবে। প্রত্যন্ত অঞ্চল ভিত্তিক দরিদ্র ও প্রান্তিক মানুষের সাথে কাজ করার মনোভাব।

কাজের ধরন: বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়মিত পরিদর্শন করা। প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দ্রুত ওষুধের প্রাপ্যতা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। স্বাস্থ্যকেন্দ্রের বার্ষিক বাজেট প্রণয়ন।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ।

বেতন: ৪০,০০০ টাকা। এক বছর সফলভাবে প্রবেশনারি মেয়াদ শেষ হওয়ার পর, কর্মচারীকে আশার নিয়মিত বেতন স্কেলে বেতন দেওয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৩

সূত্র: বিডিজবস