গভীর সমুদ্রে অর্ধ ডুবন্ত লাইটার জাহাজের ১৩ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত শনিবার রাতে ‘এমভি হুমাইরা’ নামক ওই জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে সকালে চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা করে জাহাজটি। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সমুদ্রে যাত্রা করে। একপর্যায়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লাইটার জাহাজটির হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের ভেতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে।
খবর পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্যে নিয়োজিত জাহাজের ‘বিসিজিএস সবুজ বাংলা’ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তৎক্ষণাৎ উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি